মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

আওয়ামী লীগ নেতা রকিকে কুপিয়ে হত্যা মামলায় সাতজন গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা মমিনুল ইসলাম রকি (৩৭) হত্যা মামলার সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর সদস্যরা শুক্রবার রাতে বগুড়ার ফাঁপোড় ও রংপুরের বদরগঞ্জে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করেন। তাদের কাছে তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল ও হত্যায় ব্যবহৃত চাপাতি পাওয়া গেছে।

শনিবার দুপুরে তাদের বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে। ওসি সেলিম রেজা জানান, এদের আদালতে পাঠিয়ে পাঁচদিন করে রিমান্ড চাওয়া হয়েছে।

এর আগে গ্রেফতার এজাহারভুক্ত শাহজাহান আলীকে (৪৭) দু’দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা জানিয়েছে, এলাকায় মাদক, সুদ ও অন্যান্য অপরাধ বন্ধের উদ্যোগ নেওয়ায় রকিকে হত্যা করা হয়েছে।

গ্রেফতার আসামিরা হলো মূল আসামি বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়নের ফাঁপোড় মন্ডলপাড়ার আবদুল মজিদের ছেলে গাউসুল আজম (২৮), একই এলাকার রেজাউল করিমের ছেলে ফুয়াদ হাসান মানিক (২৯), কৈচর গ্রামের মহসিন আলীর ছেলে মেহেদী হাসান (১৮), ফাঁপোড়ের আখের আলীর ছেলে আরিফুর রহমান (২৮), মালগ্রামের মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে আলী হাসান (২৮), কৈচড়ের মাজেদ আলীর ছেলে ফজলে রাব্বী (৩০) এবং বেলগাড়ির রেজাউল করিমের ছেলে আবদুল আহাদ (২০)। এদের মধ্যে গাউসুল, মানিক, মেহেদী ও আরিফুর এজাহার নামীয়।

শনিবার দুপুরে র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর কার্যালয়ে ব্রিফিং-এ কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন ও অন্যরা জানান, গোপনে খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার হাজিরপুর ফকিরগঞ্জ গ্রামের রমজান আলীর বাড়ি থেকে মেহেদী, আরিফুর, হাসান, রাব্বী ও আহাদকে গ্রেফতার করা হয়।

তাদের দেওয়া তথ্যমতে ভোর সাড়ে ৫টার দিকে ফাঁপোড় উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে মূল আসামি গাউসুল আজম ও ফুয়াদ হাসান মানিককে গ্রেফতার করা হয়। তাদের কাছে তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল ও হত্যায় ব্যবহৃত চাপাতি পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাউসুল আজম ও অন্যরা জানায়, তারা এলাকায় দীর্ঘদিন মাদক ব্যবসা, সেবন, অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজীসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে জড়িত ছিল।

ফাঁপোড় ইউনিয়নের আগামী নির্বাচনে প্রার্থী হওয়ায় কাল হয়েছিল রকির। রকি চেয়ারম্যান হওয়ার আগেই এলাকায় মাদক ও সুদসহ বিভিন্ন অপরাধ বন্ধের উদ্যোগ নেন। তিনি চেয়ারম্যান হলে সকল অবৈধ কাজ বন্ধ হয়ে যাবে এ কারণে গাউসুল ও মানিক তাকে (রকি) হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুসারে গত ২৭ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফাঁপোড় হাটখোলা এলাকায় রকির উপর আক্রমণ করে। তারা চাপাতি ও ধারালো ছোরা দিয়ে তাকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে। গাউসুলের পরিকল্পনায় এ হত্যাকান্ড সংঘঠিত হয় বলে সকলে স্বীকার করেছে।

হত্যাকান্ডের পর থেকে আসামিরা বগুড়া ও আশপাশের জেলায় আত্মগোপন করেছিল। র‌্যাব কমান্ডার জানিয়েছে, বিকালে গ্রেফতারকৃত আসামিদের উদ্ধার করা অস্ত্রসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

হত্যাকান্ডের ঘটনায় রকির ছোট ভাই রুকু ইসলাম ২৮ জুলাই রাতে সদর থানায় ১০ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পরপরই পুলিশ ফাঁপোড় এলাকার সাদেক আলীর ছেলে এজাহার নামীয় শাহজাহান আলীকে গ্রেফতার করে।

সদর থানার ওসি সেলিম রেজা জানান, এর আগে গ্রেফতার শাহজাহান আলীকে শুক্রবার দু’দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র‌্যাবের অভিযানে গ্রেফতার সাতজনকে শনিবার বিকালে পাঁচদিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com