শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

খুলনা সিটিতে প্রথম দফায় একলাখের বেশি গণটিকা দেয়া হবে

  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি :  করোনা প্রতিরোধে খুলনা মহানগরী এলাকায় প্রথম দফায় এক লাখ ১৬ হাজার ৬শ’ মানুষকে টিকা দেওয়া হবে।

১৮ বছরের উর্ধে নারী পুরুষ টিকার সুযোগ পাবে। আগামী ৭-১২ আগস্ট খুলনা সিটি কর্পোরেশন এলাকায় গণটিকার প্রথম দফা কার্যক্রম শুরু হচ্ছে।

হাসপাতালের চাপ কমাতে টিকাদান কার্যক্রম দ্রুততম করতে কেসিসির ৩১টি ওয়ার্ডের প্রতিটিতে ৩টি করে কেন্দ্রে এ কর্মসূচি শুরু হচ্ছে। এখানে শুধুমাত্র মর্ডানার টিকা দেওয়া হবে। ওয়ার্ড অফিস ছাড়াও প্রাথমিক বিদ্যালয় ও কাউন্সিলরের পছন্দমত জায়গায় কেন্দ্র খোলা হবে।

প্রতিটি কেন্দ্রে ২জন ভ্যাক্সিনেটর ও তিনজন স্বেচ্ছাসেবক থাকবেন। রোব ও সোমবার ১৮৬ জন ভ্যাক্সিনেটরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কেসিসির নিয়ন্ত্রণে ২৪ হাজার ৩৯ ডোজ মর্ডানার টিকা মজুদ রয়েছে।

আগামী পরশু থেকে নগরবাসীকে অবহিত করতে মাইকিং করা হবে। নগরবাসী দ্রততম সময়ের মধ্যে টিকা নিতে জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।

সকাল ৯টা-বেলা ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। স্বাস্থ্যবিধি মেনে তিন ফুট দুরত্বে অবস্থান করে কেন্দ্রে আসতে কেসিসির পক্ষ থেকে নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।

শনিবার নাগাদ নগর স্বাস্থ্যভবন, খালিশপুর লাল হাসপাতাল, দৌলতপুরস্থ স্বাস্থ্য কেন্দ্র ও তালতলা হাসপাতাল থেকে ভ্যাক্সিন সরবরাহ করা হবে।

কেসিসির স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার জানান, প্রতিটি কেন্দ্রে কমপক্ষে প্রতিদিন ২শ’ নারী পুরুষকে টিকা দেওয়া হবে। সে হিসেবে ১২ আগস্ট পর্যন্ত এক লাখ ১১ হাজার ৬শ’ নগরবাসী এ সুযোগ পাবেন।

স্বাভাবিক নিয়ম অনুযায়ী খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, আবু নাসের হাসপাতাল, পুলিশ হাসপাতাল ও তিতুমীরস্থ নেভি ক্যাম্পের উপশমে টিকা প্রদান করা হবে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com