শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগকে দেশের মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন যে তাকে পাসপোর্ট দেব: প্রতিমন্ত্রী হুমায়ুন কলকারখানা ধ্বংসের ষড়যন্ত্রকারীরা চব্বিশের মতো জবাব পাবে: প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতাকে রাজনৈতিক ষড়যন্ত্র বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতার অপচেষ্টা চলতে পারে: তথ্য উপদেষ্টা শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সোমবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর, ৪ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা ঢাকা-সাভার-গাজিপুরে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন।। ভাংচুর-অগ্নিসংযোগ-কারখানা বন্ধ ঘোষণা

সিরাজগঞ্জে আব্দুর রহমানকে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ বার কাউন্সিলের নব গ‌ঠিত এডহক ক‌মি‌টি‌র সদস‌্য নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি,বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুর রহমান।

বৃহস্প‌তিবার (৫ আগস্ট) সকাল ১০টায় জেলা আইনজীবী স‌মি‌তির পক্ষ থেকে তা‌কে ফু‌লেল শুভেচ্ছা জানানো হয়েছে।

পরে আইনজীবী স‌মি‌তির হল রু‌মে জেলায় কর্মরত আইনজী‌বি ও সাংবা‌দিকদের সাথে এক মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ আইন‌জীবি স‌মি‌তির সাধারণ সম্পাদক আব্দুর রউফ পান্নার সঞ্চালনায় জেলা আইন‌জীবি স‌মি‌তির সভাপ‌তি মীর রুহুল আমিন বাবুর সভাপ‌ত্বিতে সভায় বক্তব‌্য রা‌খেন নারী ও শিশু ট্রাইবুনা‌ল আদালতের স্পেশাল পি‌পি কায়সার আহাম্মেদ লিটন, এ‌ডিশনাল-১ কো‌র্টের পাব‌লিক প্রসি‌কিটর (পিপি) এড‌ভো‌কেট ও‌য়েস ক‌রোনী ল‌কেট, সি‌নিয়র এড‌ভো‌কেট সিরাজগঞ্জ জেলা ম‌হিলা আওয়ামী লীগের ম‌হিলা বিষয়ক সম্পা‌দিকা অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ এ‌ডিশনাল-২ কো‌র্টের পাব‌লিক প্রসি‌কিউটর (পিপি) এড‌ভো‌কেট সে‌লিনা পার‌ভিন পান্না। সিনিয়র এড‌ভো‌কেট আব্দুল হা‌মিদ, এড‌ভো‌কেট কামরুল ইসলাম শান্তা, আব্দুল আজিজ সরকার প্রমুখ।

অনুষ্ঠানে সিরাজগ‌ঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com