বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সারা দেশের ন্যায় রাঙ্গামাটির ৪৯টি ইউনিয়ন এবং রাঙ্গামাটি ও বাঘাইছড়ি দুটি পৌরসভায় ৩৩ হাজার মানুষকে প্রথম ডোজ করোনা টিকা প্রদান শুরু হয়েছে।
২৫ বছরের উদ্ধের নারী ও পুরুষ এই টিকা গ্রহণ করছে।
সকাল ৯টা থেকে রাঙ্গামাটির ৪৯টি কেন্দ্র ও রাঙ্গামাটি ও বাঘাইছড়ি পৌরসভার ১৮টি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি কেন্দ্রে করোনা টিকা প্রদান করা হয়। রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মীরা আগ্রহীদের টিকা প্রদান করেছেন।
সরকারের এই টিকা কার্যক্রম বাস্তবায়ন করতে রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের পাশাপাশি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভার কর্মী ও স্বেচ্ছাসেবী
সংগঠনের সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত
জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, পৌর
মেয়র মো: আকবর হোসেন চৌধুরীসহ অন্যান কর্মকর্তারা রাঙ্গামাটির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং টিকা নিতে আসা মানুষদের সাথে কথা বলেন।
সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে করোনা টিকা গ্রহণকারীরা রাঙ্গামাটির প্রতিটি কেন্দ্রে গিয়ে স্বাস্থ্য বিধিনিশ্চিত করার মাধ্যমে লাইনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে টিকা গ্রহণ করতে দেখা গেছে।
এদিকে নানিয়ারচর উপজেলার ৪ ইউনিয়নে ১টি কেন্দ্রে অগ্রাধিকার ভিত্তিতে ৬০০
জনকে টিকা প্রদান করা হয়।