শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

রাঙ্গামাটিতে গণটিকা কার্যক্রম শুরু

  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সারা দেশের ন্যায় রাঙ্গামাটির ৪৯টি ইউনিয়ন এবং রাঙ্গামাটি ও বাঘাইছড়ি দুটি পৌরসভায় ৩৩ হাজার মানুষকে প্রথম ডোজ করোনা টিকা প্রদান শুরু হয়েছে।
২৫ বছরের উদ্ধের নারী ও পুরুষ এই টিকা গ্রহণ করছে।

সকাল ৯টা থেকে রাঙ্গামাটির ৪৯টি কেন্দ্র ও রাঙ্গামাটি ও বাঘাইছড়ি পৌরসভার ১৮টি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি কেন্দ্রে করোনা টিকা প্রদান করা হয়।  রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মীরা আগ্রহীদের টিকা প্রদান করেছেন।

সরকারের এই টিকা কার্যক্রম বাস্তবায়ন করতে রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের পাশাপাশি,  জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভার কর্মী ও স্বেচ্ছাসেবী
সংগঠনের সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত
জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, পৌর
মেয়র মো: আকবর হোসেন চৌধুরীসহ অন্যান কর্মকর্তারা রাঙ্গামাটির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং টিকা নিতে আসা মানুষদের সাথে কথা বলেন।

সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে করোনা টিকা গ্রহণকারীরা রাঙ্গামাটির প্রতিটি কেন্দ্রে গিয়ে স্বাস্থ্য বিধিনিশ্চিত করার মাধ্যমে লাইনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে টিকা গ্রহণ করতে দেখা গেছে।

এদিকে নানিয়ারচর উপজেলার ৪ ইউনিয়নে ১টি কেন্দ্রে অগ্রাধিকার ভিত্তিতে ৬০০
জনকে টিকা প্রদান করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com