বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

টাঙ্গাইলে জাতীয় শোক দিবস উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা

  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা প্রদান করেছেসোসসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

শনিবার সকালে শহরের বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংস্থার উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী ও এসএসএস এর মানব সম্পদ বিভাগের পরিচালক মাহবুবুল হক ভুইয়া শিপন।

সংস্থাটি করোনায় ক্ষতিগ্রস্ত প্রায় চল্লিশ হাজার উপকারভোগীর মাঝে এই অর্থ সহায়তা প্রদান করছে। এছাড়াও সংস্থাটি জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ ও এতিম এবং দুঃস্থদের মাঝে উন্নত খাবার বিতরণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com