বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বাষির্কী ২০২১ উদযাপন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মো: সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি শোক র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় ক্যম্পাসস্থ বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর ম্যুরাল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন ভাইস-চ্যান্সেলর। আলোচনা সভায় সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এছাড়াও এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, জননেতা আব্দুল মান্নান হল, শহীদ জননী জাহানারা ইমাম হল, আলেমা খাতুন ভাসানী হল, কেন্দ্রীয় গ্রন্থাগার, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র, আইকিউএসি, শিক্ষক সমিতি, অফিসার্স এ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, ভাসানী পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, ধ্রবতারা টেকনো কালচারাল ক্লাব ও সোনালী ব্যাংকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ১০ টায় অফিসার্স এ্যাসোসিয়েশনের কার্যালয়ে দোয়া ও গণভোজের আয়োজন, ১০ টা ৩০ মিনিটে গোবিন্দ মন্দিরে প্রার্থনা, মাদ্রাসায় খতমে কুরআন, বাদ যোহর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুল কাদের মিয়া। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ভাইস-চ্যান্সেলর কমিটিকে ধন্যবাদ জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com