রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত তারেক নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১ম বাজেট ।। লক্ষ্য কর্মসংস্থান সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার: প্রধানমন্ত্রী

বগুড়ায় এসএ টিভির সাংবাদিক আরিফের ছেলে ইরামের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: এসএ টিভি বগুড়া অফিস প্রধান আরিফ রেহমানের বড় ছেলে ইরাম আর রহমান (১৫) মৃত্যুবরণ করেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে মস্তিস্কে প্রদাহজনিত কারণে তার মৃত্যু হয় ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে সে বাবা, মা, ছোট ভাই, চাচা, মামাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে।

পরিবারের সূত্র জানায়, ইরাম এ বছর বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজ থেকে এসএসসি (বিজ্ঞান) পরীক্ষার্থী ছিল। গত ১৫ জুলাই সে জ্বরে আক্রান্ত হয়। জ্বর সেরে গেলে ২৮ জুলাই তার হাত, পা ও শরীর অবশ হতে থাকে।

বগুড়ার চিকিৎসকদের পরামর্শে গত ২ আগস্ট ইরামকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ভর্তি করা হয়। গত ৫ আগস্ট অচেতন হয়ে পড়লে তাকে আইসিইউতে নেওয়া হয়। মাঝে একদিন জ্ঞান ফিরলেও গত ৯ আগস্ট আবার অচেতন হয়ে পড়ে। ১০ আগস্ট রাত ৯টা থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

সেখানে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছিল। শনিবার রাত সাড়ে ১০টার দিকে অবস্থার অবনতি হলে চিকিৎসক ইরাম আর রহমানকে মৃত ঘোষণা করেন।

ইরামের মৃত্যুতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ বাড়িতে ভিড় করেন। আজ রোববার বাদ জোহর বাড়ির কাছে শহরের কানুছগাড়ি জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ইরামকে দক্ষিণ বগুড়া ভাই পাগলা কবরস্থানে দাফন করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com