রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত তারেক নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১ম বাজেট ।। লক্ষ্য কর্মসংস্থান সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার: প্রধানমন্ত্রী

সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মৃত্যুবরণ করেছেন

  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সারিয়াকান্দি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মুহম্মদ মুঞ্জিল আলী সরকার (৭৩) মৃত্যুবরণ করেছেন।

রামচন্দ্রপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন সরকারের ছেলে অধ্যক্ষ মুহম্মদ মুঞ্জিল আলী সরকার আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে  ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুর সংবাদ প্রচার হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যক্ষ মুঞ্জিল আলী সরকারের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিউর রহমান মতি, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহিনুর বেগম, সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, যমুনা খিয়েটারের সভাপতি খায়রুল আলম প্রমুখ।

পারিবারিক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় সারিয়াকান্দি পাবলিক মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ যোহর রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com