সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে পত্রিকা বিক্রেতা শামীম শেখ আর নাই

  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পত্রিকা বিক্রেতা শামীম শেখ (৭২) আর নাই। তিনি মঙ্গলবার সন্ধা রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।

এ প্রবীন পত্রিকা বিক্রেতা সিরাজগঞ্জ পৌর এলাকার বিন্দু পাড়া মহল্লার মৃত শেখ অহিদ উল্লাহর ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার ছেলে সেলিম শেখ বলেন, দীর্ঘদিন যাবৎ ফুসফুস জনিত সমস্যায় ভুগছিলেন এবং সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার রাতেই জানাযা শেষে মালসা পাড়া পৌর কেন্দ্রীয় কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

উল্লোখ্য,শামীম শেখ ১৯৬৩ সাল থেকে শহরের ইলিয়ট ব্রিজ (বড় পুল) পশ্চিম ঢালে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা বিক্রি করছিলেন। পত্রিকা বিক্রি করে সংসার চালাতেন তিনি। তার মৃত্যুাতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও হকার্স সমিতির নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com