রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত তারেক নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১ম বাজেট ।। লক্ষ্য কর্মসংস্থান সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার: প্রধানমন্ত্রী

খুলনার বিশিষ্ট শিক্ষাবিদের ইন্তেকাল

  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন প্রফেসর এ এইচ এম শামসুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে তিনি আজ রবিবার সকাল পৌনে সাতটার সময় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি কেশবপুর বায়সা গ্রামের মৃত আলহাজ্ব ইসমাইল শেখ এর পুত্র।

চাকরী জীবনে শামসুর রহমান প্রথমে ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস বিভাগীয় প্রধান ছিলেন। পরবর্তীতে তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া সরকারি কলেজে কর্মরত ছিলেন।

খুলনা নিজ খামার আল মা’হাদ আস সালাফি মাদ্রাসার পরিচালকের দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি চাকরী থেকে অবসরে যান। দীর্ঘদিন তিনি নানারোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্রসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা সকাল ১০ টায় আড়ংঘাটা আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণে, দ্বিতীয় জানাজা খুলনা নিজ খামার আল মা’হাদ আস সালাফি মাদ্রাসা মাঠে এবং তৃতীয় জানাজা শেষে কেশবপুর নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com