শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে দুঃস্থদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিল জেলা পরিষদ

  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৫১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বিধবা ও দুঃস্থ্ নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের চলাচলের জন্য হুইল চেয়ার বিতরণ করেছে জেলা পরিষদ।

সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদের হল রুমে এই সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী দূর-রে শাহওয়াজ ও সহকারি প্রকৌশলী মোজাম্মেল হকসহ জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলার বিধবা ও দুঃস্থ্ নারীদের মাঝে ৮৯ টি সেলাই মেশিন এবং ৩২ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সেলাই মেশিনের মাধ্যমে দুঃস্থ নারীদের আত্মকমর্সংস্থান তৈরি হবে। এর মাধ্যমে সংসারের অভাব অনটন দূর হবে। আর প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদেরকেও সহযোগিতা করা হলে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে তারাও ভুমিকা রাখতে পারে।

হরিরামপুর উপজেলার দুঃস্থ নারী নদী আক্তার সেলাই মেশিন পেয়ে খুব খুশি হয়েছেন। তিনি বলেন, সেলাই প্রশিক্ষণ নিয়েছেন। মেশিনের অভাবে কাজ করতে পারছিলেন না। এখন মেশিন পেয়ে তিনি আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন।

একইভাবে অন্য নারীরাও সেলাই মেশিন পেয়ে নিজেদের আত্মতৃপ্তির কথা তুলে ধরেন। এসময় তারা বলেন, সেলাই মেশিনের কাজ পারি। কিন্তু মেশিন না থাকায় কাজ করতে পারি নাই। এখন মেশিন পাইলাম, নিজের জামা কাপড় ও ছেলে মেয়েদের জামা তৈরি করতে পারব। এখন সংসার চালাতে কষ্ট হবে না। ছেলে মেয়েদের নিয়ে সুখে থাকতে পারব।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com