রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

র‌্যাব-৫ এর অভিযানে ৬টি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্র ব্যবাসায়ী আটক

  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহী অঞ্চলের র‌্যাব-৫ এর নিয়ন্ত্রণাধীন এলাকা নওগাঁয় অভিযান চালিয়ে ৬টি আগ্নেয়াস্ত্র, গুলিসহ দুই অস্ত্র ব্যবাসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত রবিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে জেলার নিয়ামতপুর উপজেলা আড্ডা বাজার পূর্বপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আজ সোমবার (২৩ আগস্ট) দুপুরে রাজশাহী র‌্যাব-৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান তালুকদার এ তথ্য জানান।

আটককৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার শেখপাড়া এলাকার কিবরিয়া রাজুর ছেলে মো. হৃদয় (২৭) ও হামিদপাড়া এলাকার আফাজের ছেলে মো. শিশির (২০)।

সংবাদ সম্মেলনে জানানো হয় রবিবার সন্ধ্যায় র‌্যাব-৫ এর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি বিদেশি রিভলবার, ৫টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও কিছু টাকাসহ এই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

অস্ত্রগুলো তারা চাঁপাইনবাবগঞ্জের রহনপুর উপজেলা থেকে অটোরিকশাযোগে নওগাঁয় নিয়ে যাচ্ছিলো। পরবর্তীতে অস্ত্রগুলো নওগাঁ থেকে ট্রাকযোগে বগুড়ায় নিয়ে যাওয়ার কথা ছিলো বলে আটককৃতরা স্বীকার করেছে। আটক কৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে র‌্যাব-৫ এর কর্মকর্তা মেজর আশরাফুল ইসলাম, মেজর মো. শাকিব ও মেজর মোরশেদ হাসান উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com