বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে জেলা তথ্য কার্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে কোভিড-১৯ টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা তথ্য কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা তথ্য কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ নুর হোসেন।
এ সময় ভার্চু্যুয়াল ভিডিও কনফারেন্সে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা: মো: আনোয়ারুল আমিন আখন্দ সংযুক্ত
হন। আর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুর হোসেন বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে কোভিড ভ্যাকসিন নিবন্ধন মানুষের মাঝে অতি সহজেই করার লক্ষে বিনামুল্যে এই টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম চালু করা হয়েছে। বন্ধের দিন ছাড়া প্রতিদিনই সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে কোন মানুষই তাদের পরিচয়পত্র সঙ্গে এনে টিকার নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধিত হওয়ার পরই নিশ্চিত নিবন্ধিত কার্ডও প্রিন্ট করে দেয়া হচ্ছে।
আর উদ্বোধনী দিনে নানা শ্রেনী ও পেশার অর্ধ-শত মানুষকে নিবন্ধন করা হয়েছে। এই টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম পর্যায়ক্রমে জেলার ৭ উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের সাধারণ মানুষের মাঝে পৌছে দেয়া হবে। পাশাপশি নিবন্ধনের বিষয়টি মাইকিং করে প্রচার করা হচ্ছে।