বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

টাঙ্গাইলে যমুনাসহ বিভিন্ন নদীতে পানি বৃদ্ধি অব্যাহত

  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি : রওশন আরা (৭০), স্বামী বাহেজ উদ্দিন অনেক আগেই গত হয়েছেন।দুই ছেলে, ছেলের বউ নাতি নাতনি নিয়ে সংসার।

প্রমত্তা যমুনার জল হঠাৎ বেড়ে যাওয়ায় তার করাল গ্রাসে সবশান্ত হয়ে গেছেন।তার মতো অনেকেই দুর্ভাগা জীবনের যাত্রী হয়ে গেছে।

গত শনিবার থেকে রবিবার সকাল পযন্ত কালিহাতী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আলিপুর ভৈরববাড়ী এলাকায় যমুনায় ৫০-৬০টি বাড়ি নদীগর্ভে ও ভাঙ্গনের শিকার হয়েছে।

উজানের ঢল ও ভারী বর্ষণের ফলে টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী, ঝিনাই নদীসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির ফলে টাঙ্গাইল সদর, ভূাঞাপুর, কালিহাতী, নাগরপুর, বাসাইলসহ বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সেই সাথে শুরু হয়েছে নদী ভাঙন।

পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ যমুনা নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে পানি বেড়ে ধলেশ্বরী ৪৫ সেন্টিমিটার ও ঝিনাই নদীর পানি বৃদ্দি পেয়ে বিপদসীমার ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফলে অনেক নীচু এলাকার আমন ধান পানির নিচে চলে গেছে । জেলার ভুঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়া-চিতুলিয়াপাড়া এলাকায় যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সেখানে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু বসতভিটা ভেঙে নদী গর্ভে চলে গেছে। মসজিদের একটি অংশও ভেঙে গেছে। স্থানীয় লোকজন ভাঙন ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত জেলার কালিহাতী উপজেলার কালিপুর এলাকায় নদী ভাঙনে অর্ধশতাধিক ঘরবাড়ি যমুনায় বিলীন গেছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, যমুনাসহ জেলার বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন স্থানে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com