বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের রাখতে চায় জামায়াত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ।। বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ রাষ্ট্রপতির আইনি সুরক্ষা কেবল তার দায়িত্বকালীন সময়ের জন্য প্রযোজ্য: তথ্য উপদেষ্টা

সিরাজগঞ্জ-৬ আসনের এমপি স্বপনের করোনায় মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬  (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তুরস্কে মৃত্যুবরণ করেছেন । 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোর সোয়া ৩টার সময় তুরস্কের বেসরকারি একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

১৯৫৬ সালের ১৬ জুন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে পৈতৃক বাড়িতে হাসিবুর রহমান স্বপন জন্মগ্রহণ করেন। 

মরহুমের ব্যাক্তিগত সহকারী শাহজাদপুর উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার তার মৃতুর বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (৩ সেপ্টেম্বর) তার লাশ বাংলাদেশে আনা হবে। এরপর শাহজাদপুরে নিজ নির্বাচনী এলাকায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে।

তার মৃত্যুতে সিরাজগঞ্জে সরকার দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তুরস্কের একটি বেসরকারি হাসপাতালে সফল অস্ত্রপচারের মাধ্যমে তার কিডনি প্রতিস্থাপন করানোর পর সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি।

এরপর ঈদুল আযহার ৩ দিন পর ২৫ জুলাই করোনায় আক্রান্ত হলে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ এক মাস ৪ দিন চিকিৎসাধীন থাকার পর সেখানে তার অবস্থার অবনতি হলে ২৯ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান এমপি স্বপন।

আশির দশকে পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃত্ব দেন এবং ৯০’র দশকে  শাহজাদপুর সদরের ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর শাহজাদপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

পরবর্তীতে তিনি শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপর ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তৎকালীন সিরাজগঞ্জ-৭ আসনের সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন।

পরে আওয়ামী লীগের ঐকমত্যের সরকারে যোগ দিয়ে শিল্প উপ-মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। এরপর বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করলে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 

একইসাথে তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এভাবেই তার দীর্ঘ কর্মময় জীবনের অবসান ঘটিয়ে অনেকের মত তাকেও চির বিদায়ের পথে টেনে নিয়ে গেল এই মহামারী করোনা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com