বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা ছাত্রলীগ।
শনিবার দুপুরে সাটুরিয়া উপজেলা তিল্লী উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ ও করোনাকালীন অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়।
এসময় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফুয়াদ রহমান খান, তিলোত্তমা শিকদার, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দার, উপ প্রচার সম্পাদক রায়হান রনিসহ জেলা ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, করোনা, বন্যা প্রাকৃতিক যে কোন দুযোর্গে অসহায় মানুষের পাশে রয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগ হচ্ছে প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড।
এই ভ্যানগার্ড সদস্যদের কারণে দলের বদনাম হয় এমন কিছু করা যাবে না।
মাদকের সাথে সম্পর্ক আছে এমন কেউ ছাত্রলীগের রাজনীতি করতে পারবেন না।