শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে জাকির হোসেনের ফাঁসির আদেশ

  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৮ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরের পংতিরছা গ্রামে স্ত্রী ও আড়াই বছরের কন্যা সন্তানকে হত্যার দায়ে জাকির হোসেনকে ফাঁসি ও তার ৬ সহযোগীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক।

রোববার বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এই রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালে পংতিরছা গ্রামের মেয়ে লিপা আক্তারের সাথে একই গ্রামের জাকির হোসেনের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিয়ের আড়াই বছরের মধ্যেই লিপার ঘরে জন্ম নেয় জ্যোতি আক্তার নামের এক কন্যা সন্তান।

এ সময় জাকির পাশের বাড়ির চাচাত ভাইয়ের বউ তাহমিনার সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। এতে প্রায় সময়ই স্বামী জাকির হোসেন স্ত্রীকে নির্যাতন করতে শুরু করে।

২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারী রাতে জাকির ও তাহমিনার অনৈতিক কার্যকলাপ ধরা পড়ে লিপার চোখে। এসময় জাকির তার স্ত্রী লিপার গলা টিপে হত্যা করে। তার আড়াই বছরের শিশু কন্যা জোতিকেও হত্যা করে অপর সহযোগী আসামি তাহমিনা, স্বপন, জাহাঙ্গীর, হাসান, আমীনূর ইসলাম, পারভেজ রানার সহযোগিতায়।

এরপর লাশ পাশের বাড়ি থেকে এনে জাকিরের বাড়িতে রাখে ও ডাকাতির নাটক সাজায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এসময় জাকির গা ডাকা দেয়।

লিপার স্বজনদের বিষয়টি সন্দেহ হলে ২০০৫ সালের ২৭ ফেব্রæয়ারী নিহতদের পিতা আবু হানিফ বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে তাহমিনাসহ অন্যান্য আসামিদের ওই দিনই পুলিশ গ্রেফতার করেন। মামলায় ২৭জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহনের পর যাবজ্জীবন হওয়া আসামীদের উপস্থিতি ও জাকির হোসেনের অনুস্থিতিতে দীর্ঘদিন পর স্বামী জাকির হোসেনকে ফাঁসি ও অন্যান্য ৬জন আসামী যাবজ্জীবন কারাদন্ডাদেশ ন বিচারক।

মামলায় রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট মথুরনাথ সরকার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com