শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হয়ে পুনর্মূল্যায়নের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

রবিবার সকাল ৯ টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। শিক্ষার্থীরা ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করতে চাইলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

শিক্ষার্থীরা জানায়, স্বশরীরে পরীক্ষা দিলেও অনেক শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়েছে। অনেক শিক্ষার্থীর চতুর্থ বর্ষের দশটি কোর্সের মধ্যে নয়টিতে প্রথম শ্রেণী পেলেও তুলনামূলক সহজ বিষয়ে যেমন সাংগঠনিক আচরণ, প্রকল্প ব্যবস্থাপনা ইত্যাদিতে গণহাৱে অকৃতকার্য দেখানো হয়েছে । যেটি খুবই হতাশাজনক এবং একই সাথে লজ্জাস্কর।

আমরা কোনভাবেই উক্ত ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করতে পারছিনা । আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ্রহণ করেছি এই পরীক্ষা খুব ভালো দিয়েছি । কিন্তু দুঃখের বিষয় এই যে , আমাদের আশানুরূপ ফলাফল তো আসেইনি বরং সম্মানিত শিক্ষক মহোদয়ের দায়সারা ভাবে খাতা মূল্যায়ন করার জন্য আমাদের খারাপ ফলাফল এসেছে। 

শিক্ষার্থীরা আরো জানায়, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান ) চতুর্থ বর্ষ পরীক্ষায়  অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ২০ জুলাই ২০২১ তারিখে ফলাফল প্রকাশিত হয় । উক্ত ফলাফলে ৭২ শতাংশ কৃতকার্য হয় এবং বাকি ২৮ শতাংশ শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয় ।

উক্ত ২৮ শতাংশ অকৃতকার্য ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তারা । ওই ফলাফলে ২৪ হাজারের বেশি শিক্ষার্থীকে এক বিষয়ে অকৃতকার্য  দেখানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ বদরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে জানান, এরই মধ্যে ২২ হাজার শিক্ষার্থীর ২৬ হাজার খাতা পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে।

ওই খাতা পুনর্মূল্যায়নের পর ছাত্র-ছাত্রীদের দাবির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এর আগ পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা না করে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com