সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কৃতি ছাত্রী নৈঋতা হালদারকে সম্মাননা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: সত্যি অবিশ্বাস্য! মাত্র ১০ বছরের শিক্ষা জীবনে ১১টি জাতীয় পুরষ্কার অর্জন করেছে টাঙ্গাইলের পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নৈঋতা হালদার। সে এবারের এসএসসি পরীক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে এই কৃতি ছাত্রীকে সম্মাননা দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল কাদেরের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সঞ্চিত কুমার রায়।

অতিথি হিসেবে আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন, সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন এবং নৈঋতার মা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সহকারী অধ্যাপিকা চিনু রানী বিশ্বাস। 

বক্তারা বলেন টাঙ্গাইলের মতো মফস্বল শহরের একটি স্কুল থেকে ধারাবাহিকভাবে ১১ টি জাতীয় পুরষ্কার অর্জন বিরল ঘটনা। বিভিন্ন ক্যাটাগরিতে এতোগুলো পুরষ্কার অর্জনকারী ছাত্রী দেশে আর কেউ আছে কি না আমাদের জানা নেই। 

সম্মাননা পেয়ে নৈঋতা হালদার আবেগময় অনুভূতি প্রকাশ করে। সে সবার কাছে তার ভবিষ্যত জীবনের জন্য আশীর্বাদ চায়। পরে নৈঋতা হালদারের হাতে ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com