বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা যুবলীগের আয়োজনে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে বর্ধিত সভায় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ মামুনসহ যুবলীগের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় যুবলীগের সাংগঠনিক কর্মকান্ড এবং আসন্ন সকল নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিজয় বিষয়ে আলোচনা হয়।
বর্ধিত সভায় জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।