বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে মানিকগঞ্জে দিনব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়েছে জেলা যুবলীগ।
দুপুরে মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গনে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশার ঔষধ ছিটানোর মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করা হয়। পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র মো: রমজান আলী।
এসময় জেলা যুবলীগের আহবায়ক আবদুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি ও যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে শহরের বেউথা সড়কে গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসুচি শুরু করেন। দিনব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতায় শহরের অলিগলি ও প্রধান খালের ময়লা-আবর্জনা পরিস্কার করা হবে বলে জানান যুবলীগের নেতারা।