শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

কেমিকো ফার্মাসিটিক্যালস এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: কেমিকোতে ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানীতে বিনিয়োগ করে ডাক্তার, চিকিৎসক সহকারী ও ঔষধ ব্যবসায়ীসহ মানিকগঞ্জের অন্তত ৭০ জন বিনিয়োগকারী এখন সর্বশান্ত হয়ে পড়েছেন ।

লাভের টাকা তো দুরের কথা এখন আসল টাকাও না পাওয়ার হতাশায় দিন যাপন করছেন তারা। ওই কোম্পানির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কয়েকজন ভুক্তভোগী এসব কথা জানান।

এদেরই একজন মানিকগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক ডা: রঞ্জিত কুমার মন্ডল। ২০০৩ সালে দেশের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেমিকো ফার্মাসিটিক্যালসের ‘ডাক্তার বিনিয়োগ স্কীম’-এ এক লক্ষ টাকা বিনিয়োগ করেন।

লাখে ওই কোম্পানির কাছ থেকে তিনি মুনাফা পেতেন ১৬৬৭ টাকা। ২০০৫ সালে ওই কোম্পানিতে তার বিনিয়োগ দাঁড়ায় ৪ লাখে। ২০১২ সালে তার মোট বিনিয়োগ দাঁড়ায় ৩০ লাখে।

ডা: রঞ্জিত কুমার মন্ডলের মত জেলার অন্তত ৩০ জন চিকিৎসকসহ শতাধিক স্বাস্থ্য সহকারী ও ঔষধ ব্যবসায়িদের প্রায় ৭ কোটি টাকা বিনিয়োগ রয়েছে ওই প্রতিষ্ঠানে।

গত দুই বছর ধরে কোম্পানি তাদেরকে লভ্যাংশ প্রদান করছে না। ভুক্তভোগীরা  এ ব্যাপারে কোম্পানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না।

বুধবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে কয়েকজন ভুক্তভোগী ওই কোম্পানির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অপচেষ্টার অভিযোগ করেন।

বিনিয়োগকারী ডা: বিকাশ চন্দ্র তরফদার জানান, ওই প্রতিষ্ঠানে তার নিজের ও তার স্ত্রীর ৬০ লাখ টাকা বিনিয়োগ রয়েছে। প্রথম দিকে আমাদেরকে তারা লভ্যাংশ ঠিকমত দিলেও গত দুই বছর ধরে তারা আমাদের লভাংশ্য দেয়া বন্ধ করে দিয়েছে। তারপর তারা আমাদের বিনিয়োগের টাকাও দিচ্ছেনা।

ভুক্তভোগী ডা: ওসমান গনি বলেন, ওই প্রতিষ্ঠানে তার ১৪ লাখ টাকা বিনিয়োগ রয়েছে। ওই প্রতিষ্ঠানে সর্বনিম্ন ৫ লাখ টাকা থেকে ৬০ লাখ টাকা করেও বিনিয়োগ রয়েছে অনেকের। অর্থ আদায় দাবীতে ৫ মাস আগে তিনি আদালতে মামলা করেছেন।

সংবাদ সম্মেলনে আসা অন্যান্য ভুক্তভোগীরা জানান, ওষুধ কোম্পানী হিসেবে এই কোম্পানীর সুনাম রয়েছে। ওমক্সে, কেফিন, কেসল্ড ওষুদের যথেষ্ট চাহিদা রয়েছে। এছাড়া ওই কোম্পানীর রয়েছে আরও সাতটি শিল্প প্রতিষ্ঠান। তারা সরকারের যথাযথ কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন।

এ বিষয়ে জানতে ওই কোম্পানীর উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা ফজলুল হকের (০১৮৪১০০৬০১২) সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি ফোন কল রিসিভ করেনি।

সংবাদ সম্মেলনে ডা: রঞ্জিত কুমার মন্ডল ছাড়াও ডা: বিকাশ চন্দ্র তরফদার, ডা: নরেন্দ্র কুমার রায়, ডা: মো: ওসমান গনি, ঔষধ ব্যবসায়ি পঙ্কজ কুমার, তোফায়েল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com