বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

গাজীপুরে পোশাক শ্রমিক নিহত।। অবরোধ আগুন

  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের বাসন সড়ক এলাকায় বাস চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

এ ঘটনার জেরে উত্তেজিত শ্রমিকরা একটি বাসে আগুন ধরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে দেড় ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

নিহত ফারুক হোসেন ময়মনসিংহের মুক্তাগাছা থানার মন্ডলসেন গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি স্থানীয় আলিফ ক্যাসুয়াল ওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

জিএমপির উপ কমিশনার জাকির হাসান জানান, সিটি করপোরেশনের মোগরখাল এলাকার ভাড়া বাসা থেকে কারখানায় যাচ্ছিলেন ফারুক হোসেন। দুপুর দেড়টায় রাস্তা পারাপারকালে একটি বাস তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ফারুককে মৃত ঘোষণা করেন। 

শ্রমিক নিহতের খবরে তার সহকর্মী ও স্থানীয় জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত বাসের আগুন নেভায় এবং উত্তেজিত শ্রমিকদের সড়ক থেকে হটিয়ে দেয়।  শ্রমিক বিক্ষোভের কারনে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকার পর বেলা সাড়ে তিনটায়  মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com