শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মার্চের মধ্যে ৮০ শতাংশ মানুষকে করোনা টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ যাবৎ ৫কোটি মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। এই টিকাদান কার্যক্রম অব্যহত রয়েছে।

আগামী ডিসেম্বর মাসের মধ্যে দেশের ৫০ শতাংশ মানুষকে করোনা টিকা দেয়া হবে। এবং আগামী মার্চ মাসের মধ্যে দেয়া হবে ৭০ থেকে ৮০ শতাংশ মানুষকে। আর সেই টিকা দেয়ার জোগানও এরই মধ্যে হয়ে গেছে।

এছাড়া খুব শিগগিরই ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদেরও টিকা দেয়ার কাজ শুরু হবে।

আজ শনিবার দুপুরে মন্ত্রী মানিকগঞ্জের গড়পাড়ায় সদর ও সাটু‌রিয়া উপ‌জেলায় শারদীয় দুর্গাপুজ‌া উপল‌ক্ষে সকল পুজা মন্ডপ উদযাপন ক‌মি‌টির সা‌থে শু‌ভেচ্ছা বি‌নিম‌য়ে অনুষ্ঠা‌নের বক্তব্যে এসব কথা বলেন।

আসন্ন দুর্গাপুজার উৎসবে সবাইকে স্বাস্থ্যসেবা মেনে উৎসব পালনের আহবান জানান মন্ত্রী।

এসময় মানিকগঞ্জের জেলা প্রশাসক, মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মো: গোলাম আজাদ খানসহ জেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com