শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

সিংগাইরে স্বতন্ত্র প্রার্থীকে মারধর করে মনোনয়নপত্র ছিনতাই

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৩২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর বলধারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ছিনতাই ও তাকে মারধর করার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বলধারা ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খানের ছেলে ফয়েজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান শুক্রবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিতে গেলে তার মনোনয়পত্র ছিনিয়ে নিয়ে তাকে মারধর করা হয়। এই ঘটনায় মোহাম্মদ ওবায়দুর রহমান থানায় লিখিত মামলা করেছেন।

মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান। তিনি ম্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। শুক্রবার পৌনে চারটার দিকে প্রস্তাবক ও সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে যান।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খানের ছেলে ফয়েজুল ইসলাম খান, রামকান্তপুরের মো:রফিকের ছেলে মোস্তাফিজুর রহমান মিঠু(৩০), উত্তর পারিলের ওয়াজেদ আলী খানের ছেলে জিয়াউর রহমান (৪০)সহ আরও ৪/৫ জন তাদের পথ গতিরোধ করে এলাপাথারী ভাবে মারপিট করে মনোনয়নপত্র ও ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। পরবর্তীতে লোকজন এসে তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে থানায় মামলা করা হলে অভিযুক্ত ফয়েজুল ইসলাম থানায় যান প্রভাব বিস্তার করে মামলার খবর নিতে। এমন সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সিংগাইর থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুর রহমান জানান, ওবায়দুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতেই পারে। প্রার্থীতা প্রত্যাহারেরও সময় আছে। সে আমাদের দলেরই লোক । এ ব্যাপারে আমরা বসেই সিদ্ধান্ত নিতে পারতাম। কিন্তু তাকে মারপিট করে মনোনয়নপত্র ছিনিয়ে নেয়াটা মোটেও ঠিক হয়নি।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যা জানান, মনোনয়নপত্র ছিনতাই ও মারধরের বিষয়ে থানায় মামলা হয়েছে। পরে ফয়েজুল ইসলাম খানকে গ্রেফতার করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com