সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী

গাজীপুরে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৪০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে হাজার হাজার নারী পুরুষের অংশগ্রহণের মধ্য দিয়ে মহানগর আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে নগর প্রাণকেন্দ্রের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রাঙ্গণ থেকে নগর মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি রাজবাড়ী রোড ও মসজিদ রোড ঘুরে আবারও দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ করা হয়।

এর আগে সেখানে আয়োজিত সমাবেশে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ নয়ন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আমজাদ হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমানসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি অসাম্প্রদায়িক দেশ উপহার দিয়ে গেছেন। সেই দেশের এই গাজীপুরে আমরা স্বাধীনতা ও  মুক্তিযুদ্ধের চেতনায় সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে নিতে চাই।

তিনি  বলেন আমাদের এখানে যাতে কেউ সম্প্রীতি নষ্ট না করতে পারে, সেজন্য স্বাধীনতার পক্ষের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com