বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্বাধীনতা চিরন্তন স্মারক ভাস্কর্য প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় এর পতাকা উত্তোলন করে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উত্তোলন করা হয়।পরে প্রশাসনিক ভবনে কেক কাটা হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড: সৈয়দ হুমায়ুন আখতার।
অন্যান্যের মধ্যে প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড: নাসিম বানু, প্রো-ভিসি ( শিক্ষা) অধ্যাপক ড: মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্টার ড: শফিকুল আলমের উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করে ভিসি ড: হুমায়ুন আখতার বলেন, বাউবি’র দীক্ষা কর্মমুখী, গণমুখী এবং জীবনব্যাপী শিক্ষা এই স্লোগান নিয়ে আমরা নতুন করে যাত্রা শুরু করেছি। শিক্ষার উন্নয়নের পাশাপাশি আমরা অঙ্গিকারবদ্ধ যে, প্রধানমন্ত্রী যে ভিশন-২০৪১ সেটাকে ত্বরান্বিত করবো, এগিয়ে নিয়ে যাব।