শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জ পাসপোর্ট অফিস ও জেলা হাসপাতালে র‌্যাবের অভিযান

  • আপডেট টাইম : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে ১৬ জন দালালকে আটক করেছে র‌্যাব।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আটকদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেন।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক দুটি অভিযান পরিচালনা শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের এই কারাদন্ড প্রদান করেন।

ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ (সিপিসি) র‌্যাব- ৪ মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লে: মো. আরিফ হোসেন বলেন, মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানকালে পাসপোর্ট অফিসে জনগণকে বিভ্রান্ত করে প্রতারণা করার দায়ে দশজন দালালকে আটক করা হয়। আটক ব্যক্তিরা তাদের দোষ স্বীকার করে নেওয়ায় ৭ দালালকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয় এবং বাকি তিনজনে অপরাধ প্রমাণিত না হওয়ায় ছেড়ে দেওয়া হয়।

এছাড়া মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযানকালে ১৩ দালালকে আটক করা হয়। আটক ব্যক্তিরা তাদের দোষ স্বীকার করায় সাত দালালকে (পুরুষ) দশদিন এবং দুইজন মহিলা দালালকে সাতদিনের কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বাকি চারজনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।

তিনি আরো জানান সরকারি এই হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ জনগণকে বিভ্রান্ত করে প্রতারাণা করতো তারা। এসব সরকারি প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়েরের সহায়তায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আটক দালালদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিভিন্ন মেয়াদের কারাদন্ড প্রদান করেন বলে তিনি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com