শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শোভাযাত্রা-সমাবেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শান্তির শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মুক্তিযুদ্ধ পাঠ ও গবেষণা পরিষদের আয়োজনে শহরের খালপাড় এলাকা থেকে একটি শান্তির শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।

মানিকগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ পাঠ ও গবেষণা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আবু বকর সিদ্দিক মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ, খানবাহাদুর আওলাদ হোসেন খান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর মোকছেদুল আলম, খাবাশপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ এইচ এম মিজানুর রহমান, বেগম জরিনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল করিম বিশ্বাস, ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ পাঠ ও গবেষণা পরিষদের সাধারন সম্পাদক ড. মহিউদ্দিন জাহাঙ্গীর।

সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি কুচর্ক্রী মহল উঠে পরে লেগেছে। তারা দেশের বিভিন্ন স্থানে সম্প্রদায়িক হামলার ঘটনা ঘটিয়েছে। কুচর্ক্রীদের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com