শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জ সদর উপজেলায় আ’লীগ প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৪৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মাঝে দলীয় মনোনয়নপত্র বিতরণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে আয়োজিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত এসব মনোনয়নপত্র বিতরণ করা হয়।

মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারের সঞ্চালনায় সদর উপজেলা ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়পত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহসভাপতি আব্দুল মজিদ ফটো, পৌর মেয়র রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা প্রমূখ।

শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন পত্র মনোনীত প্রার্থীদের হাতে তুলেদেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

দলীয় মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, গড়পাড়া ইউপি আফসার উদ্দিন সরকার, জাগির ইউপি মো: জাকির হোসেন, কৃষ্ণপুর ইউপি বিপ্লব হোসেন সেলিম, নবগ্রাম ইউপি গাজী হাসান আল মেহেদী, ভাড়ারিয়া ইউপি আব্দুল জলিল, হাটিপাড়া ইউপি গোলাম মনির হোসেন, পুটাইল ইউপি মহিদুর রহমান, দিঘী ইউপি আব্দুল মতিন মোল্লা, আটিগ্রাম ইউপি মো: নূর এ আলম সরকার ও বেতিলা মিতরা ইউপি মো: নাসির উদ্দিন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com