বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

রেকর্ড মার্ক পেয়ে ঢাবির ‘ক’ ইউনিটে প্রথম বগুড়ার সিয়াম প্রকৌশলী হতে চান

  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৩৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মেধাবী ছাত্র মেফতাউল আলম সিয়াম রেকর্ড মার্ক পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন।

তবে তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়ার ইচ্ছা রয়েছে। তিনি প্রকৌশলী হয়ে দেশের সেবা করতে চান।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের অবসরপ্রাপ্ত এনজিও (গাক) কর্মকর্তা খোরশেদ আলমের তিন ছেলের মধ্যে মেফতাউল আলম সিয়াম সবার বড়।

অপর জমজ দুই ভাই মোবাশ্বির আলম সানি ও মুনজির আলম সামি বগুড়া জিলা স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে।

বাবা দেশের বিভিন্ন জেলায় কর্মরত থাকায় সিয়াম সেখানে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়েছেন। বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন। সেখান থেকে এসএসসি পাশ করেন। পঞ্চমের সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ লাভ করেন। অষ্টম শ্রেণিতে জিপিএ-৫ ও জেনারেল বৃত্তি এবং এসএসসিতে জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি পান।

এরপর সিয়াম বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হন। এখানেও তিনি মেধার স্বাক্ষর রাখেন। জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন।

মেফতাউল আলম সিয়াম জানান, তিনি ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছেন। মেডিকেল কলেজে ৫৯তম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে প্রথম স্থান অধিকার করেছেন। তবে তিনি প্রকৌশলী হতে চান। বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ঢাকায় গেছেন। বুয়েটে সুযোগ না হলে ঢাবির প্রকৌশল বিভাগে ভর্তি হবেন। সিয়াম সবার দোয়া চেয়েছেন।

বুধবার দুপুরে ২০২০-২১ শিক্ষা বর্ষের স্নাতক প্রথম বর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।  সিয়াম ১২০ নম্বরের মধ্যে ১১৭.৭৫ নম্বর পেয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com