মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

ডুমুরিয়ায় ঘের ব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ার মৎস্য ঘের ব্যবসায়ী ও কেসিসি’র মাস্টাররোল কর্মচারী মাহবুব হত্যা মামলায় মিন্টু রহমান নামের এক আসামিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ হত্যা মামলার অপর একটি ধারায় আসামিকে এক বছরের সশ্রম করাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের সশ্রম করাদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক তাসনীম জোহরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল। আসামি ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী এস এম আবুল কালাম আজাদ মামলার নথির বরাদ দিয়ে জানান, মাহবুব তার পৈত্রিক জমিতে ঘেরের ব্যবসা করতেন। ঘেরে থাকা অবস্থায় প্রায় কর্মচারীদের সাথে মাদক সেবন করতেন তিনি ।

মাদক ক্রয়ের টাকা ফেরত চাওয়া ও একাই মাদক সেবন করার ঘটনা নিয়ে গত ২০১২ সালের ১ ডিসেম্বর রাত ১২ টার দিকে মাহবুব ও কর্মচারী মিন্টুর মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে মাহবুব ওই কর্মচারীকে চড় মারে।

এর প্রতিশোধ নিতে ওই দিন রাত ১ টার দিকে মিন্টু ঘেরের ভেতরে রাখা বটি দিয়ে ভিকটিমকে কুপিয়ে জখম করে। মৃত্যু নিশ্চিত ভেবে আসামি ঘের থেকে পালিয়ে যায়।

খোঁজ না পেয়ে পরেরদিন মাহবুবের স্ত্রী ডুমুরিয়া উপজেলার চক আহসানখালীর ওই ঘেরে গিয়ে তাকে রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে এলাকাবাসি ছুটে এসে পুলিশে খবর দেয়।

লাশের সুরাতহাল রির্পোট তৈরি করে খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনার দু’দিন পরে নিহতের স্ত্রী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তে নেমে ঘেরের কর্মচারী আলমগীর কবির খোকন ও জাহাঙ্গির কবিরকে আটক করে পুলিশ ।

পরে তাদের মাধ্যমে অপর কর্মচারী মিন্টুকে ঝিকরগাছা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মিন্টু হত্যাকান্ডের ব্যাপারে মুখ খুলতে থাকে। আদালতের কাছেও ১৬৪ ধারায় খুনের বিষয়টি স্বীকার করে জবানবন্দি প্রদান করে সে।

২০১৩ সালের ২২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ডুমুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: তাজুল ইসলাম মিন্টুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com