বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রথম শ্রেণীর নন ক্যাডার হিসেবে সিনিয়র শিক্ষক পদোন্নতি পাওয়া ২৪ জন শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিন, সাবেক প্রধান শিক্ষক কামরুন নাহার, সহকারী প্রধান শিক্ষক আয়েশা আক্তার, সিনিয়র শিক্ষক এএসএম সাইদুর রহমান, প্রদীপ চন্দ্র দত্ত, এটিএম মফিদুর রহমান, মো: আবদুর রশিদ, মো: আবদুল হান্নান, প্রতাপ চন্দ্র রায়, মো: জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে পদোন্নতি পাওয়া শিক্ষকদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
এসময় পদোন্নতি পাওয়া শিক্ষকরা তাদের শিক্ষা জীবনের নানা অভিব্যক্তি তুলে ধরেন। আর প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিন বলেন, শিক্ষকরাই জাতিকে শিক্ষিত করে গড়ে তোলার কারিগর। তাই শিক্ষকদের দায়িত্বশীল হয়ে শিক্ষকতা করতে হবে। শিক্ষার্থীরা যেন উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে পারে সে ব্যাপারে সুদৃষ্টি দিতে হবে। পদোন্নতি পাওয়া একজন শিক্ষকের বড় একটা অর্জন। এই অর্জনকে সম্মান করতে হবে।
উল্লেখ্য, গত ৩০ জুন শিক্ষা বিভাগে সারাদেশে ৫হাজার ৪৫২জন শিক্ষককে পদোন্নতি দেয়া হয়। এর মধ্যে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২৪জন শিক্ষক রয়েছেন।