শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও চালক আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নারাঙ্গাই পুলিশ লাইনসের সামনে এই দুর্ঘটনা  ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী সেলিম আনোয়ার (৩০) ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের আবদুল রাজ্জাকের ছেলে। আর আহত মোটর সাইকেলের চালকের নাম জহিরুল ইসলাম (২৮)।

গোলড়া হাইওয়ে থানার পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ঢাকার ধামরাই থেকে সেলিম আনোয়ার মোটরসাইকেল চালিয়ে মানিকগঞ্জ শহরে যাচ্ছিলেন এসময় মোটরসাইকেলের আরোহী ছিলেন জহিরুল আলম। বেলা আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নারাঙ্গাই এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনে এলে একটি বেপরোয়া গতির একটি পণ্যবাহী ট্রাক পেছন থেকে

মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সেলিম নিহত হন। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহত জহিরুল উদ্ধার করে জেলা শহরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ নিহত সেলিমের লাশ ওই হাসপাতালের মর্গে পাঠায়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ট্রাকের চালক মজিবর রহমানকে আটক করা হয়। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com