শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

মানিকগঞ্জে প্রতিবন্ধী দিবসে হুইল চেয়ার ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৬১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে মানিকগঞ্জে অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ ও চিকিৎসাসেবা সহায়তা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন-প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’- এই প্রতিপাদ্যকে সামনের রেখেই এবারের আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে জাতীয় সমাজকল্যান পরিষদের অর্থায়নে এবং যৌথভাবে জেলা প্রশাসন, প্রতিন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২০ জন অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মো: আবদুল লতিফ।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ৩০তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ।

অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সানোয়ারুল হক, পৌর মেয়র মো: রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রোজিনা খাতুন, ফিজিওথ্যারাপি কনসালটেন্ট শুক্লা সরকার, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট মনির আহমদ, প্রতিবন্ধী সংস্থা এমডিওপিওডি’র পরিচালক মো: ইন্তাজ আলী বক্তব্য রাখেন।

সভায় জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ বলেন, প্রতিবন্ধীরা সমাজেরই বড় একটা অংশ। এদের বাদ দিয়ে সমাজ-রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। প্রতিবন্ধীরা রাষ্ট্রের উন্নয়নে সমান ভুমিকা রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে প্রতিবন্ধীদেরও সমান সুযোগ দিয়েছেন। অস্বচ্চল প্রতিবন্ধীদের জন্য সর্বাত্মক

সহযোগিতা করছেন। প্রতিবন্ধীরা যেন সব ধরনের সুযোগ-সুবিধা পায় এবং সমাজের বোঝা হয়ে না থাকে সেদিকে সকলেরই সচেতন হতে হবে।

মানিকগঞ্জ জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রোজিনা খাতুন বলেন, সমাজকল্যান মন্ত্রনালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সারাদেশে ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পুর্ন বিনামুল্যে সকল ধরনের ফিজিও থেরাপি চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মানিকগঞ্জেও দুইটি সেবা কেন্দ্রের মাধ্যমে বিনামুল্যে স্টোক, প্যারালাইসিস, ব্যথা, কোন দুর্ঘটনা বা আঘাতজনিত শারিরীক সমস্য সহ সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের ফিজিওথেরাপি চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে প্রতিবন্ধীতপার ধরন অনুযায়ী বিনামুল্যে হুইল চেয়ার, ট্রাইসাইকেল, ক্রাচ, টয়লেট চেয়ার, স্টান্ডিং ফ্রেম, ওয়াকার, হেয়ারিং এইড, সাদাছড়িসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরন করা হয়।

জেলায় এই পর্যন্ত ২২৮টি হুইল চেয়ার, ৯৮টি সাদাছড়ি ও ২৬টি হেয়ারিং এইড বিতরণ করা হয়েছে।

পরে প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসাসেবা সহায়তা অনুদানের চেক বিতরণ করা হয় ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com