শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

গাজীপুরে বন্ধুকে ভাড়ায় খুন।। ৬ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে একলাখ টাকার বিনিময়ে অটোরিকশা চালক শরিফুল ইসলামকে তার বন্ধু আছমত সহযোগীদের নিয়ে খুন করেছে।

হত্যার এক সপ্তাহের মধ্যে রহস্য উম্মোচন করে ছয় ঘাতককে গ্রেপ্তার করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

শনিবার দুপুরে নগরের নিয়ামত সড়কে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।

তিনি জানান, শ্রীপুর উপজেলার  বনখড়িয়া গ্রামের শরিফুলের স্ত্রী কারিমাকে বিয়ে করতে না পারার ক্ষোভেই কারিমার বিয়াই রাজিবের ভাড়াটে ঘাতকরা  শরিফুলকে গলা কেটে হত্যা করে গত ৯ ডিসেম্বর। গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীপুরের বনখড়িয়া এলাকার শফিকুল ইসলাম, আফ্রিদি, হানিফ। মির্জাপুরের রাকিব, রাজিব শেখ ও জুয়েল রানা।

এছাড়াও তিনি বলেন, অটোচালক শরিফুলের স্ত্রীকে বিয়ে না করতে পেরে বনখড়িয়া এলাকার আজমত উরফে তারেককে শরিফুলকে হত্যার কন্ট্রাক দেয় একলাখ টাকায় রাজিব শেখ। পরে টাকা পেয়ে অটোচালককে নিয়ে বনখড়িয়া বনে যায় তারেক। সেখানে গলা কেটে হত্যা করা হয়। কিলিং মিশনে ছিল চারজন।

পুলিশ সুপার আরো জানান, হত্যাকাণ্ডের কয়েকদিন আগে দুই পরিবারের অসম্মতিতে ভাওয়াল মির্জাপুর এলাকার মেয়ে কারিমাকে বিয়ে করেন শরিফুল। তবে বিয়ের আগে থেকেই ভিকটিমের স্ত্রীকে পছন্দ করতেন কারিমার বড় ভাইয়ের শ্যালক রাজিব।

আর কারিমার এই বিয়ে মেনে নিতে পারেনি তার দুই বোনের স্বামী। এই বিরোধের কারিমার বিয়াই রাজিবসহ তারা সবাই ভিকটিম শরিফকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ১ লাখ টাকার বিনিময়ে হত্যা মিশনে ভিকটিমের বন্ধু আছমতকে যুক্ত করেন তারা।
গত ৯ ডিসেম্বর আছমত ও তার সহযোগীরা অটোরিকশা চালক শরীফুলকে সিগারেট খাওয়ার কথা বলে বনখড়িয়া এলাকার জঙ্গলে নিয়ে যান। সেখানে প্রথমে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানোর পর তাকে গলাকেটে হত্যা করা হয়।

পরের দিন  নিহতের ভাই বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের স্বজনরা।
তথ্য প্রযুক্তির সহায়তা ও তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআই পুলিশ সুপার। মূলত কারিমাকে বিয়ে করতে না পারার ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে আসামিরা বলে দাবি তার।

গত ৯ ডিসেম্বর বনখড়িয়া জঙ্গল থেকে অটোরিকশা চালক শরীফুলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত শফিক ও আফ্রিদি আদালতে  হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com