বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

কুড়িগ্রামে মহাবিপন্ন প্রজাতির শকুন উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৪২২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি মহাবিপন্ন প্রজাতির শকুন উদ্ধার করেছেন আহম্মদ আলী নামে এক শ্রমিক সরদার। 

রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলা বাজার সংলগ্ন এক মাঠ থেকে জালে আটকে পড়া ওই শকুনটি উদ্ধার করে নাওডাঙ্গা ফুলের পার সংলগ্ন কুটি চন্দ্রখানা গ্রামের  নিজ বাড়িতে নিয়ে আসেন তিনি। 

খবর পেয়ে আসে পাশের মানুষজন শকুনটিকে এক নজর দেখতে  আর সোমবার (২০ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত আহম্মদ আলীর বাড়িতে ভিড় জমায়। পরে বিকেলে শকুনটিকে বন বিভাগ নিয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা নবীর হোসেন জানান,খবর  শুনে শকুনটি উদ্ধার করা হয়েছে।  এবং শকুনটিকে কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মমিনুল ইসলাম জানান, আজ ফুলবাড়ি থেকে শকুনটি উদ্ধার করা হয়েছে এবং আমাদের অফিসে হেফাজতে আছে। আগামীকাল শকুনটি দিনাজপুরের সিংরায় অবমুক্ত করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com