বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

কাপ্তাইয়ে বিশালাকৃতির অজগর লোকালয়ে : কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

  • আপডেট টাইম : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৬০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি প্রতিনিধি: কাপ্তাইয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছে বিশালাকৃতির ১৫ ফুট দৈর্ঘ্যে অজগর সাপ। যার ওজন প্রায় ২০ থেকে ২২ কেজি।

বুধবার (২২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম গবেষণা কেন্দ্র এলাকার জঙ্গলে স্থানীয় তরনমনি তনচংগ্যা এই অজগর সাপটি দেখতে পেয়ে এটাকে সুকৌশলে ধরে বস্তা বন্দি করে এবং কাপ্তাই রেশম বাগান পুলিশ ফাঁড়ির সদস্যদের মাধ্যমে বন বিভাগকে খবর দেয়।

পরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান এসে সাপটিকে নিয়ে বন বিভাগের রাম পাহাড় বিটের কাপ্তাই ন্যাশনাল পার্কে নিয়ে যায়।

বিশালাকৃতি এই অজগর সাপটি বর্তমানে সুস্থ রয়েছে বলেও তিনি জানান।

সেইখানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এবং পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) গঙ্গা প্রসাদ চাকমার উপস্থিতিতে ধৃত অজগর সাপটিকে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

এসময় রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, অজগরটি ডার্ক পাইথন প্রজাতির বয়স্ক সাপ। এই ধরনের সাপের আবাসস্থল দিন দিন সংকুচিত হয়ে যাওয়ার কারণে অথবা রাতের আধারে খাবারের সন্ধানে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম গবেষণা কেন্দ্র এলাকার লোকালয়ে দিকে এসে পড়েছিলো সাপটি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com