বাংলা হেডলাইনস : দেশে আজ বৃহস্পতিবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২ জন পুরুষের মৃত্যু হয়েছে।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে, পরশুও ১ জনের মৃত্যু হয়েছে, সোমবার ২ জনের মৃত্যু হয়েছে, রবিবার ১ জনের মৃত্যু হয়েছে, শনিবার ৪ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ২ জনের মৃত্যু হয়েছে এবং বৃহস্পতিবার ৩ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮,০৫৪ জন মৃত্যুবরণ করেছে।
আজ করোনা সংক্রমণের হার ১.৯৫ শতাংশ রেকর্ড করা হয়েছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ১.৮৭ শতাংশ এবং পরশু ছিল ১.৩৯ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩৮২ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জন।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩১২ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন।
২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭.৭৪ শতাংশ এবং গতকালও সুস্থতার হার ছিল ৯৭.৭৫ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৬২৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৪১ টি।
গত ২৪ ঘণ্টায় মৃত পুরুষের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন।
মৃতদের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন খুলনা বিভাগের।