শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে ইউপি নির্বাচনে আ’লীগের ৭ বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

  • আপডেট টাইম : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দুই উপজেলায় ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৯ জন এবং ৭ জন বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

ঘিওর উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে জয়লাভ করেছেন ৩ জন,আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র ৪ জন এবং সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৬টিতে নৌকা প্রতীকে জয়লাভ করেছে। আর আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র ৩ জন জয়লাভ করেছেন।

ঘিওর উপজেলার নির্বাচিতরা হলেন বড়টিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সামসুল আলম মোল্লা রওশন, নালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মৃধা ও পয়লা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হারুণ-অর-রশীদ, ঘিওর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম টুটুল, সিংজুরী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু মো.আসাদুর রহমান মিঠু, বানিয়াজুরীতে স্বতন্ত্র প্রার্থী এসআর আনসারি বিল্টু, বালিয়াখোড়া ইউনিয়নে স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান মো. আওয়াল খান ।

সাটুরিয়া উপজেলার নির্বাচিতরা হলেন- ধানকোড়া ইউনিয়নে নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান আব্দুল রউফ, তিল্লী ইউনিয়নে নৌকা প্রতীকে শরীফুল ইসলাম, হরগজ ইউনিয়নে নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, দিঘুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে সফিউল আলম, দরগ্রাম ইউনিয়নে নৌকা প্রতীকে আলীনুর বকস্, সাটুরিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকে আনোয়ার হোসেন, বালিয়াটিতে আওয়ামী লীগের বিদ্রোহী মীর সোহেল আহম্মেদ চৌধুরী, বরাঈদ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী কাজী মো: আব্দুল হাই ও ফকুরহাটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com