বাংলা হেডলাইনস : দেশে আজ মঙ্গলবারও করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকা বিভাগের একজন মহিলার মৃত্যু হয়েছে।
গতকালও করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিভাগের একজন মহিলার মৃত্যু হয়েছে, পরশু ৪ জনের মৃত্যু হয়েছে, শনিবার ১ জনের মৃত্যু হয়েছে, শুক্রবারও ১ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার ২ জনের মৃত্যু হয়েছে এবং বুধবার ১ জনের মৃত্যু হয়েছে ।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮,০৬২ জন মৃত্যুবরণ করেছে।
আজ করোনা ২.১০ শতাংশ রেকর্ড করা হয়েছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ২.১৬ শতাংশ, পরশু ছিল ১.৫৭ শতাংশ, শনিবার ছিল ২.০১ শতাংশ, শুক্রবার ছিল ২.০২ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১.৯৫ শতাংশ, বুধবার ছিল ১.৮৭ শতাংশ এবং মঙ্গলবার ছিল ১.৩৯ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩৯৭ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ২৩ জন।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৯৪ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৪৪ জন।
২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭.৭৩ শতাংশ এবং গতকালও সুস্থতার হার ছিল ৯৭.৭৩ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৩৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৪ লাখ ২৯ হাজার ২৩৪টি।
গত ২৪ ঘণ্টায় মৃত মহিলার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে।