বাংলা হেডলাইনস: দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দুই এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরণের কুয়শা পড়তে পারে।
আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে সারাদেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে।
আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে ১১.০ ডিগ্রী সেলসিয়াস।