বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে
র্যাব-১২’র সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- কামারখন্দ উপজেলার কোনাবাড়ী মধ্যপাড়া গ্রামের মো: ছানোয়ার হোসেনের স্ত্রী মোছা: সুলতানা বেগম (৪২) ও একই উপজেলার বানিয়াগাঁতী গ্রামের মো: আবু সাঈদের ছেলে মো: সুজন (২১)।
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৩ টার দিকে কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামে গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ১ টি মোবাইল ফোন জব্দ করা হয় করা হয়। তারা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।