শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে দেড় কেজি গাজা ও দুটি মিশুক উদ্ধার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ২২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে পৃথক দুটি অভিযানে দেড় কেজি গাজাসহ বিপ্লব উদ্দিন (২২) ও দুটি মিশুকসহ ইসমাঈল হোসেন বাবু (৩৮) নামে দুজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার সকালে সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ও পৌরসভাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে মালামালসহ তাদেরকে আটক করা হয়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কেন্দ্রিয় শহীদ মিনারস্থ শাপলা চত্বরে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভূরুঙ্গামারী উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এনা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-৮২৪৩) নম্বর ডে-কোচটি আটক করে তল্লাশী চালানো হয়। তল্লাশিকালে যাত্রীবেশী মাদক কারবারি বিপ্লব হোসেনের কাছ থেকে দেড় কেজি গাজা জব্দ করা হয়। আটক বিপ্লব উদ্দিন বগুড়া জেলার মোহনপুর থানার চিকাশি গ্রামের খলিলুর রহমানের ছেলে। মাদক কারবারিকে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।

অপরদিকে শুক্রবার ভোররাতে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের উত্তর পাঁচগাছী গ্রাম থেকে ইসমাঈল হোসেন বাবু নামে একজন চিহ্নিত মিশুক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার দেয়া তথ্য মতে দুটি মিশুক উদ্ধার করা হয়। ইসমাঈল হোসেন বাবু ৬টি মিশুক আত্মসাৎ করেছেন মর্মে তার বিরুদ্ধে সদর থানায় অপরাধমূলক বিশ্বাসসভঙ্গ ও আত্মসাতের অভিযোগ রয়েছে।

আটক ইসমাঈল হোসেন বাবু ওই গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। পৃথক দুটি অফিযানে সদর থানার অফিসার ইনচার্জসহ এসআই কাদের, এসআই জলিল ও এএসআই নাজমুল অভিযানে অংশগ্রহন করে। গ্রেফতারকৃত দুজনকেই পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com