বাংলা হেডলাইনস: দেশে আজ সোমবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত ৪ জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার গতকালের চেয়ে বেশি।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ১ জন মহিলার মৃত্যু হয়েছে, পরশু ৪ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ২ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার সাত জনের মৃত্যু হয়েছে, বুধবার একজনের মৃত্যু হয়েছে এবং মঙ্গলবার একজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮,০৮১ জন মৃত্যুবরণ করেছে।
আজ করোনা ৩.৩৭ শতাংশ রেকর্ড করা হয়েছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ২.৯১ শতাংশ, পরশু ছিল ২.৪৩ শতাংশ, শুক্রবার ছিল ২.৭৪ শতাংশ, বৃহস্পতিবার ছিল ২.২৫ শতাংশ, বুধবার ছিল ২.৩৭ শতাংশ, মঙ্গলবার ছিল ২.১০ শতাংশ এবং সোমবার ছিল ২.১৬ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৬৭৪ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জন।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২১৪ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন।
২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭.৬৫ শতাংশ এবং গতকাল সুস্থতার হার ছিল ৯৭.৬৭ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৮০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৫ লাখ ৪৫ হাজার ৮১২ টি।
২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১ জন এবং মহিলা ৩ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন ।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২ জন, রাজশাহী ১ জন এবং খুলনা বিভাগের ১ জন মৃত্যুবরণ করেছে।