রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

আজও করোনা সংক্রমণের ঊর্ধ্বাভিমুখী প্রবণতা অব্যাহত রয়েছে

  • আপডেট টাইম : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) সংক্রমণের ঊর্ধ্বাভিমুখী প্রবণতা আজ বুধবারও অব্যাহত রয়েছে।  

আজ করোনা সংক্রমণের হার ৪.২০ শতাংশ রেকর্ড করা হয়েছে।

গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৩.৯১ শতাংশ, পরশু ছিল ৩.৩৭ শতাংশ, রবিবার ছিল ২.৯১ শতাংশ, শনিবার ছিল ২.৪৩ শতাংশ, শুক্রবার ছিল ২.৭৪ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ২.২৫ শতাংশ ।

এদিকে আজ করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে ৩ জন মহিলার মৃত্যু হয়েছে।

গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে, পরশু ৪ জনের মৃত্যু হয়েছে, রবিবার একজনের  মৃত্যু হয়েছে, শনিবার ৪ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ২ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার সাত জনের মৃত্যু হয়েছে এবং বুধবার একজনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮,০৯০ জন মৃত্যুবরণ করেছে।

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৮৯২ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জন।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২১২ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন।

২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭.৫৭ শতাংশ এবং গতকাল সুস্থতার হার ছিল ৯৭.৬১ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ২৫১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৯০১ টি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com