শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

আদমদীঘিতে জাল ভোট দিতে যাওয়া এজেন্টসহ দু’জনের জেল

  • আপডেট টাইম : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়া এজেন্টসহ দু’জনকে ভ্রাম্যমাণ আদালত এক মাস করে কারাদন্ড দিয়েছেন। তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের আদালত এ সাজা দেন। বুধবার দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সাজা ও দন্ডপ্রাপ্তরা হলেন আদমদীঘি উপজেলার অন্তাহার গ্রামের অছির উদ্দিনের ছেলে মাসুদ রানা (২৩) ও একই গ্রামের খাজা মঈন উদ্দিনের ছেলে মানিক মিয়া (২০)।

আদালত সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুদ রানা ইউনিয়নের অন্তাহার দাখিল মাদ্রাসা কেন্দ্রে মেম্বর পদপ্রার্থী মাসুদ রানা উজ্জ্বলের (ভ্যানগাড়ী) এজেন্ট ছিলেন। ভোট চলাকালে মানিক মিয়া ওই কেন্দ্রে বুথে ঢুকে বাহির থেকে আনা ১৫টি জাল ব্যালটে সিল দিতে শুরু করেন। এজেন্ট মাসুদ রানা তাকে সহযোগিতা করেন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার টের পেয়ে তাদের ভুয়া ব্যালট পেপারসহ আটক করে পুলিশে দেন।

পরে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় ভ্রাম্যমাণ আদালত বাসিয়ে তাদের একমাস করে বিনাশ্রম জেল এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। পদের তাদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com