বাংলা হেডলাইনস: দেশে করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) সংক্রমণ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে।
আজ বৃহস্পতিবার করোনা সংক্রমণের হার ৪.৮০ শতাংশ রেকর্ড করা হয়েছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৪.২০ শতাংশ, পরশু ছিল ৩.৯১ শতাংশ, সোমবার ছিল ৩.৩৭ শতাংশ, রবিবার ছিল ২.৯১ শতাংশ, শনিবার ছিল ২.৪৩ শতাংশ, শুক্রবার ছিল ২.৭৪ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ২.২৫ শতাংশ ।
এদিকে আজ করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে, পরশু ৬ জনের মৃত্যু হয়েছে, সোমবার ৪ জনের মৃত্যু হয়েছে, রবিবার একজনের মৃত্যু হয়েছে, শনিবার ৪ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ২ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার সাত জনের মৃত্যু হয়েছে এবং বুধবার একজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮,০৯৭ জন মৃত্যুবরণ করেছে।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১১৪০ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জন।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৯৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জন।
২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ এবং গতকাল সুস্থতার হার ছিল ৯৭.৫৭ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৪৩৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৬ লাখ ১০ হাজার ৩৩৬ টি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৫ জন এবং মহিলা ২ জন।
মৃতদের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন।
ঢাকা বিভাগের ১ জন, চট্টগ্রাম ৪ জন, রাজশাহী ১ জন এবং রংপুর বিভাগের ১ জন মৃত্যুবরণ করেছে।