বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে শীতার্ত গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন পৌর মেয়র মো: রমজান আলী।
সোমবার সকাল ৯ টায় মানিকগঞ্জ পৌর এলাকার আমবাগানে মাদার ফাউন্ডেশনের সহযোগিতায় প্রায় এক হাজার দুঃস্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে মাদার ফাউন্ডেশনের সভাপতি আফরোজা রমজানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মো: রমজান আলী বলেন, প্রতি বছরই শীতকালে পৌর এলাকার গরীব অসহায় মানুষকে কম্বল দেয়া হচ্ছে। এবারও প্রতিটি ওয়ার্ডে তালিকা করে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।এক হাজার মানুষকে এই কম্বল দেয়া হবে।
এছাড়া বাসষ্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন স্থানে ভাসমান ছিন্নমুল মানুষকেও কম্বল বিতরণ করা হবে। পৌর এলাকার কোন ওয়ার্ডের একটি মানুষও যেন শীতে কষ্ট না করে সেব্যাপারে সজাগ রয়েছি। মাদার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এই বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।
তিনি আরও বলেন, করোনাকালীন প্রতি ওয়ার্ডের মানুষকে খাদ্য সহায়তাও দেয়া হয়েছে।